• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

দাম বাড়ছে সবজির বাজার, কমেছে মাংসের দাম

   ১১ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঈদের পর আবারো চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। বিক্রেতার হাঁকডাক আর ক্রেতার দর কষাকষিতে জমে উঠেছে বাজার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেশকিছু সবজির দাম বেড়েছে। তবে গরু ও মুরগির মাংসের দাম কমেছে।

রাজধানীর কারওয়ান বাজারে বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকা বেড়ে শসা কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ৮০ টাকা ও ঢেঁড়স ৬০ টাকায় মিলছে।

এদিকে, লেবুর দাম কমেছে। মানভেদে ৪০ থেকে ৮০টাকা পর্যন্ত প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে। বাজারে উঠেছে কাঁচা আম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে।

একজন বিক্রেতা বলেন, শুক্রবার বেশিরভাগ মানুষ বাজারমুখী হওয়ায় এদিন দাম একটু বেশী থাকে। আরেকজন বিক্রেতা বলে, ঈদের পর এখনও বাজার পুরোপুরি জমে উঠেনি।

একজন ক্রেতা বলেন, শীতকালীন সবজি কমে আসায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে। আরেকজন বলেন, রোজার মাসের তুলনার সবজির দাম কিছুটা বেড়েছে।

অন্যদিকে, ঈদের আগে ২৩০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হলেও এখন তা ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গরুর মাংসের দামও কমেছে। গত সপ্তাহে ৮০০ টাকায় কেজি বিক্রি হলেও এখন ৭৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/এম, 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল