• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

১৬ এপ্রিল

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক


প্রকাশ:  ৯ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের মনোভাব স্পষ্টভাবে জানতে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে। প্রধান উপদেষ্টার দফতর থেকে আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টায় বিএনপির সঙ্গে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।

দুপুরে সালাহউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। গতকাল  স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও দুটি সম্ভাব্য ডেটলাইন ঘোষণা করেছেন। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন হবে বলে জানানো হয়েছে।

তবে এর মধ্যেই বিভিন্ন মহল থেকে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আকাঙ্ক্ষার কথা তোলা হচ্ছে। এতে বিএনপির মধ্যে সন্দেহ বাড়ছে। এজন্য দলটি নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবিতে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে।

এই ইস্যুতে প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে টানা প্রায় ১৮ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। তবে দলটি আশা করছে, সাক্ষাতে প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটি সময় ঘোষণা করবেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন