• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

   ৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইলন মাক্সের স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন। এছাড়া, সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হচ্ছে সম্মেলনের কার্যক্রম।

এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে।

তবে, বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে এনজিএসও লাইসেন্স নিতে হবে। ইতোমধ্যে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়ারও অনুমোদন দেয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটের দাম নিয়ে বড়  সুখবর, কমছে খরচ
ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর, কমছে খরচ
নতুন ‘মটোরোলা এজ ৭০ প্রো’ স্মার্টফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি
নতুন ‘মটোরোলা এজ ৭০ প্রো’ স্মার্টফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি
মঙ্গলের মাটিতে জটিল জৈব অণু, প্রাণের সম্ভাবনায় নতুন আশা
মঙ্গলের মাটিতে জটিল জৈব অণু, প্রাণের সম্ভাবনায় নতুন আশা