• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝিনাইদহ

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪

   ৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পি.এম.

ঝিনাইদহ প্রতিনিধিঃ 

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে চারজন আহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের বিএনপির সমর্থক শাহ জামাল, আশরাফুল, মনিরুল ও রাশেদের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম ও তার ভাই রকিবুলের সঙ্গে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে আজ দুপুরে বাঁশের আগাকাটাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে বিএনপি তিন ও আওয়ামী লীগের এক সমর্থক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে পাঠান।

মহেশপুর থানা ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ