• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরার সময় বেঁধে দিল সৌদি

   ৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পি.এম.
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের ২৯ এপ্রিল (১ জিলকদ) হলো সৌদি আরব ত্যাগের সর্বশেষ দিন।

মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো হজ মৌসুম শুরুর আগেই ওমরাহ পালনকারীদের সৌদি আরব থেকে প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। কারণ, ১ জিলকদ থেকে হজ প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে যেসব ওমরাহ যাত্রী ১৫ শাওয়াল (১৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করবেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে ওমরাহ পালন শেষে ফিরে যেতে পারবেন।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর সৌদি আরবে অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকেও আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে। এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।
 
প্রসঙ্গত, হজ মৌসুমে পবিত্র কাবা শরিফে ২০ লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটে। তাই এ সময়টাতে নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরাহ যাত্রীদের প্রস্থান নিশ্চিত করে থাকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা