• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গাজায়

গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশ:  ৮ এপ্রিল ২০২৫, ০৪:০০ পি.এম.
শেয়ার করুন 0
গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি 

সারাদেশের মতো রংপুরও উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল।  

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে, সিটি বাজার থেকে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহার সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও জেলার সদস্য সচিব সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে, রংপুর প্রেসক্লাব চত্বরে বেলা ১১টা থেকে জমায়েত হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। গাজায় হামলা নয়, শান্তি চাই, মুক্ত ফিলিস্তিন চাইসহ নানা স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

এদিকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মাহিগন্জ কলেজ, সরকারি কলেজ ছাত্রদল নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়াও সোমবার দিনব্যাপী রংপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবরোধ, সমাবেশ, প্রতিবাদ মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি : এ্যানি
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার