• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্দোলনে নিহত

তাহমিদের পরিবারের পাশে ছাত্রদল

   ৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পি.এম.

নরসিংদী প্রতিনিধি: 

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত নরসিংদীর ছাত্রদল কর্মী তাহমিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।

বুধবার (২ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভর নেতৃত্বে শহীদ তাহমিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় শুভ বলেন, শিক্ষা ঐক্য ও প্রগতির ধারক ও বাহক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল সবসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে রয়েছে।

ছাত্রদল তারেক রহমানের নির্দেশনায় আহত এবং শহীদদের পরিবারের সবার খোঁজখবর নিয়েছে এবং ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। যারা চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ছাত্রদল।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
দ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
তেল পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি
তেল পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি