• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে চলতি বছরে ভোটের প্রত্যাশা বিএনপির


প্রকাশ:  ১ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে চলতি বছরে ভোটের প্রত্যাশা বিএনপির

ঠাকুরগাঁও প্রতিনিধি 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কথার ভিত্তিতে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশা করে। সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে মতৈক্য হবে, সেগুলো নির্বাচন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (১ মার্চ) বিকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার চীন সফরকে বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে আখ্যা দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এর আগে একতরফাভাবে আওয়ামী লীগের সাথে চীনের সম্পর্ক গড়ে উঠেছিল। সরকার পরিবর্তনের সাথে চীন তার ভাবনা পরিবর্তন করেছে, এখন সব রাজনৈতিক দলের সাথেই তারা কথা বলছে।

চীনের সাথে সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুল বলেন, অর্থনীতিতেও যুক্তরাষ্ট্রের পর চীন সমৃদ্ধ দেশ। বাংলাদেশে তাদের যে বিনিয়োগ তা-ও অনেক বেশি। চীন আশ্বস্ত করেছে, আগামীতে বাংলাদেশের উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগ করবে তারা। যা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের বিষয়।

ঈদ পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপি’র মহাসচিব বলেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসুচি চলমান রয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের সাথে সম্পর্ক স্থাপন রেখেছে এবং দলের ৩১দফা বাস্তবায়ন করতে কাজ করছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন