• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস (বিসিআর) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

   ২৯ মার্চ ২০২৫, ০৪:২৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র- বাংলাদেশ সম্পর্ক ইস্যুতে আরও কিভাবে শক্তিশালী সম্পর্ক স্থাপনের পাশাপাশি উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করা যায় তা নিয়ে বিসিআর নামক একটি দেশীয় সংগঠন তাদের কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ম্যাকলারেনসে ‘বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস (বিসিআর) সংগঠনটি’র উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কনভেনার প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও সভাপতিত্বে দেশবরেণ্য ব্যক্তিত্বরা আলোচনায় অংশ নেন। এ সময় সমাজের শিক্ষাবিদ, সামরিক-বেসামরিক অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব ফাহাদ জাহেদ (একাডেমিশিয়ান ও উদ্যোক্তা)। উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রিয়ার এডমিরাল (অব:) আনোয়ার হোসেন, মেজর জেনারেল (অব:) মো: সিদ্দিকুর রহমান সরকার, এয়ার ভাইস মার্শাল (অব:) সাদউদ্দিন আহমেদ, এয়ার কমোডর (অব:) এম আব্দুস সামাদ আজাদ, ডা. ফারজানা ইসলাম রুপা, প্রফেসর ফরহাদ হোসেন, ডা: নাফিজ রায়হান, এডভোকেট কায়সার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক বুলবুল ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চিন্তাবিদ আব্দুল হামিদ।

এ সময় অনুষ্ঠানের কনভেনার প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ তার বক্তব্যে বলেন, ইউএস-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর করতে বাক স্বাধীনতা, গণতন্ত্র ও শান্তির জন্য কাজ করা অত্যন্ত জরুরি। 

তিনি বলেন, নানা জটিল ইস্যুতে উভয় দেশ আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থাকতে পারে। বিসিআর একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে মূলত কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তাদের কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছেননাজমুল আহসান কলিমুল্লাহ।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক