• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

অস্ত্র খুঁজতে গিয়ে

মিলল শতাধিক বস্তা ব্যালট পেপার

   ২৯ মার্চ ২০২৫, ০৩:০৩ পি.এম.

নাটোর প্রতিনিধি 

নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর পাশে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।

নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শহরের কান্দি ভিটুয়া এলাকার পুরাতন ডিসি বাংলোতে আসি। সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, এ ব্যালট পেপারগুলো গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবহৃত ব্যালট পেপারগুলো ছয়মাস পর্যন্ত ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে নির্বাচন সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা না হলে ব্যালট পেপারগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে রাখা হয়। কিন্তু কে বা কারা এ ব্যালট বাক্সগুলো সেই গুদাম থেকে বের করে মাটিতে পুঁতের রাখে।

সেখানে কোনো প্রহরী ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মো. রাশেদুল ইসলাম বলেন, সেখানে একজন নাইটগার্ড আছে। কিন্তু তাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের এ কর্মকর্তা বলেন, শুক্রবার ডিসি বাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর সঙ্গে ব্যালট পেপার উদ্ধারের কোনো সূত্র আছে কিনা এমন প্রশ্ন করা হলে জানান, আমি ঠিক জানি না এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুকুরটি সেচ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আরও অস্ত্র আছে কিনা তা খোঁজ করে দেখবে পুলিশ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার