• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

৮টি নিয়ে আলোচনা চায়

সংস্কারের ৪৮টিতে দ্বিমত ১২ দলীয় জোটের

   ২৭ মার্চ ২০২৫, ০৫:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে ১২ দলীয় জোট। এতে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১০টি সঙ্গে একমত পোষণ করেছে, ৪৮টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং ৮টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ আছে বলে মন্তব্য করেছে জোটটি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. বদিউল আলম মজুমদারের কাছে এ প্রস্তাব জমা দেন জোটের নেতারা।

জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, ‘শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। বর্তমানে দেশে যে অস্থিরতা ও সংকট বিরাজ করছে- তা উত্তরণের একমাত্র উপায় দ্রুত সংসদ নির্বাচন। ১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানিয়েছে।’ 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক