• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

একাদশে নেই জামাল

ভারতের বিপক্ষে হামজার অভিষেক

   ২৫ মার্চ ২০২৫, ০৭:৫১ পি.এম.
ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক

ভারতের মেঘালয় প্রদেশে শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর দৈরথ ঘিরে উন্মাদনা চরমে। উত্তাপ টের পাওয়া গেল স্টেডিয়ামের প্রায় দুই কিলোমিটার দূর থেকেই।  

স্লোগানে স্লোগানের মুখরিত স্টেডিয়াম প্রাঙ্গন। ম্যাচের বাকি তখনও প্রায় দুই ঘণ্টা। স্টেডিয়ামের প্রবেশ গেটে দেখা মিলল হামজার পরিবারের। বাবা-মা, স্ত্রী-সন্তান সহ পুরো পরিবার ম্যাচ দেখতে এসেছে তারা। আজ বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে চলেছে ছেলের। গর্বে বুক ভরে যাচ্ছে বলে জানালেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী।  

শুধু নিজের ছেলে নয় পুরো দল আজ ভালো খেলবে এমনটাই প্রত্যাশা হামজার বাবার। বললেন, ‘হামজা আজ জাতীয় দলের হয়ে খেলবে এটা আমার জন্য গর্বের। শুধু আমার ছেলে না আজ পুরো বাংলাদেশ দল ভালো খেলবে এটাই আমার প্রত্যাশা। ’

এদিকে শেষ মুহূর্তে এসে ইনজুরিতে ছিটকে গেছেন কাজেম শাহ কিরমানি। কুচকির চোটে ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না এই মিডফিল্ডারের। প্রত্যাশিত ভাবেই শুরু একাদশে স্থান পেয়েছেন হামজা চৌধুরী। অন্যদিকে শুরুর একাদশে স্থান হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। তার স্থানে আজ অধিনায়কের আর্মব্যান্ড পরবেন তপু বর্মন।  

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, হামজা চৌধুরী, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।

ভারত একাদশ: বিশাল কাইথ (গোলরক্ষক), রাহুল ভেকে, শুভাশিষ বোস, সন্দেশ ঝিঙ্ঘন (অধিনায়ক), লিস্টন কোলাসো, ফারুক চৌধুরী, উদন্ত সিং, সুনীল ছেত্রী, আয়ুশ ছেত্রী, আপুইয়া রালতে, বরিস সিং।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার