• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

গণঅভ্যুত্থানের সরকার

সুষ্ঠ নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে: ফারুক


প্রকাশ:  ২১ মার্চ ২০২৫, ০৭:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
সুষ্ঠ নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে: ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক

গণঅভ্যুত্থানের সরকার সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারলে বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘আবু সাঈদ,মুগ্ধ,খোকনের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের সরকার আগামীতে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় আসবে।কোন ষড়যন্ত্র কাজে আসবে না।’

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সেনবাগ কল্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি রাতের ভোটে ক্ষমতায় আসতে চায় না।বিএনপি তিস্তার পানি না এনে ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় না।বিএনপি টাকা পাচারের জন্য ক্ষমতায় আসতে চায় না।বিএনপি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দিতে চায়।

এ সময় তিনি নির্বিঘ্নে যাতে ঈদ যাত্রায় মানুষ গ্রামে যেতে পারে সেদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃংখলা বাহিনীকে দৃষ্টি দেয়ার আহ্বান জানান। ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে সেনবাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন