• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভোলায় বেড়িবাঁধের কাজ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

   ২০ মার্চ ২০২৫, ১১:৪৭ এ.এম.

ভোলা প্রতিনিধি 

ভোলায় বেড়িবাঁধের জিও ব্যাগের কাজ করাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের সংঘর্ষে মো. রা‌শেদ (২৮) না‌মে এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার (১৯ মার্চ) রাতে ঢাকায় নেয়ার পথে মারা যান রাশেদ।

নিহত রাশেদ ভোলার মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়নের সা‌বেক সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডের রহমানপুর গ্রা‌মের মো. আবুল কালা‌মের ছে‌লে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হ‌য়ে‌ছে। আহতদের মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়নের নুরউদ্দিন মা‌র্কেট সংলগ্ন বে‌ড়িবাঁধের কাজ চল‌ছিল। সেখানে জিও ব্যাগের কাজ করা নি‌য়ে নি‌য়ে সোহান গোহাগ বদ্দার ও গিয়াস উদ্দিন মি‌ঝির মধ্যে দ্বন্দ্ব চ‌লে আসছিল। বুধবার সকালে সোহান ও রাশেদসহ কয়েকজন সেখা‌নে গে‌লে তা‌দের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাশেদসহ উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়।

এর মধ্যে রাশেদের অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেয়ার প‌থে মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর নিহতের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। ত‌বে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু