• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে হামলার অভিযোগ

   ১৯ মার্চ ২০২৫, ০৮:২৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার ইফতার মাহফিলে আবারও হামলার অভিযোগ উঠেছে। রাজধানীর কচুক্ষেতের একটি রেস্তোরাঁয় বুধবার ইফতারের আগ দিয়ে একদল লোক হামলা চালায় বলে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু অভিযোগ করেছেন।

তিনি বলেন, “বিকাল সোয়া ৫টার দিকে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার অনুষ্ঠানে কিছু লোকজন হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের এলাকা ছাড়া করেন। পরে আমরা ইফতার করেছি।”

ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরও উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর ফেইসবুকে পোস্ট করা কয়েকটি ভিডিওতে একদল যুবককে রাস্তায় মারধর করতে দেখা যায়। তাদের হাতে লাঠিও ছিল।

এ বিষয়ে কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।

ঘটনার পর জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ফেইসবুকে একটি ভিডিওতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে প্রতিক্রিয়া জানান। 

এর আগে গত ৮ মার্চ পল্লবীতে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলেও হামলার অভিযোগ ওঠে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক