• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি–ফ্ল্যাটের সন্ধান মিলেছে

   ১৯ মার্চ ২০২৫, ০৪:২৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য ৩২ কোটি টাকা।বুধবার দুদক সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আবদুস সোবহান।

আবদুস সোবহান মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে আছেন।

আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি