• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ধর্ষণের অভিযোগ

নেত্রকোণায় কবিরাজ আব্দুল হামিদ গ্রেপ্তার

   ১৭ মার্চ ২০২৫, ০৭:১৭ পি.এম.

নেত্রকোণা জেলা প্রতিনিধি

নেত্রকোণায় ১৬ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত মানব সেবক ও কবিরাজ আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজী শাহনেওয়াজ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোণা পৌরসভার খতিব নগুয়া নিবাসী ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১০ মার্চ বেলা অনুমান ১১ টার দিকে জয়নগর আধুনিক সদর হাসপাতাল রোডস্থ নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরবর্তীতে ভিকটিম তার মাকে ঘটনা জানালে তার মা তাকে জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে যে এই ঘটনার পূর্বেও উক্ত কবিরাজ আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে।

এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ এনে কথিত কবিরাজ আব্দুল হামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

প্রসঙ্গত, আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী এবং কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার