• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

শান্তিনগরে আটক চাঁদাবাজদের পরিচয় মিলেছে


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০৩:১৪ পি.এম.
শেয়ার করুন 0
শান্তিনগরে আটক চাঁদাবাজদের পরিচয় মিলেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় অস্ত্রসহ জনতার হাতে হাতেনাতে আটক হওয়া চার যুবকের পরিচয় মিলেছে। তাদের মধ্যে তিনজন যুবদল এবং একজন ছাত্রদলের কর্মী। তারা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বে রয়েছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও একাধিক সূত্র।  

এর আগে রোববার দিবাগত রাতে পল্টন থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই সাইফুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য মাহিদুর জামান মোহন। রমনা থানা ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ও পেশায় ড্রাইভার মাসুদ, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক  নুর আলম ও যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী আল মাহমুদ রাজ।

জানা গেছে, মোহন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের শ্যালক। আগস্টের পর এই রবিউল ইসলাম নয়ন নিজেই অস্ত্রসহ ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিলেন। এ বিষয়ে তখন একাধিক গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলেও দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে তেমন জোরালো ব্যবস্থা নেয়া হয়নি।  

এ বিষয়ে কথা বলতে পল্টন থানার ওসি নাসিরুল আমিনের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া মেলেনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, শান্তিনগর বাজারে রাত সাড়ে দশটার দিকে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিলেন যুবদল ও ছাত্রদলের চার কর্মী। এ সময় জনতা তাদের হাতেনাতে ধরে ফেলেন। তাদেরকে গাছে বেঁধে ব্যাপক ধোলাই দেওয়া হয়। এরপর থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। যদিও বিষয়টি নিয়ে পুলিশ কোনো কথা বলেনি রোববার রাতে। এমনকি সোমবার সকাল থেকে পুলিশের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। 

এদিকে পল্টন থানা সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হওয়ার পর আজ সকালে তাদেরকে আদালতে চালান করে দেয়া হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?