• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

পতিত স্বৈরাচারের আস্ফালনকে রুখে দিবে ছাত্র জনতা : মজনু


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৬:২১ পি.এম.
শেয়ার করুন 0
পতিত স্বৈরাচারের আস্ফালনকে  রুখে দিবে ছাত্র জনতা  : মজনু

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনার এবং তার দোসরদের আস্ফালনকে রুখে দিবে বাংলাদেশের ছাত্র জনতা।

তিনি বলেন, বাংলাদেশের জনগণকে মহাসমুদ্রসম ঋণগ্রস্ত করে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে তাকে আর কোনোভাবেই এদেশের মাটিতে দম্ভ করতে দেয়া হবে না। 


১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবসকে সামনে রেখে পতিত স্বৈরাচারী হাসিনা এবং তার  দোসরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আজ ১০ নভেম্বর ঢাকা মহানগরীর গুলিস্তান, বাইতুল মোকাররম, জিপিও, স্টেডিয়াম এলাকায় মিছিল সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


তানভীর আহমেদ রবিন বলেছেন, স্বৈরাচার তাড়াতে এদেশের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে আবার তাদের পুনর্বাসনের চেষ্টা কিংবা অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা হলে একই ভাবে রুখে দেয়া হবে। 

ঢাকা মহানগরীর ২৪টি থানা এবং ৮০ টি সাংগঠনিক ওয়ার্ডে আজ এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন