• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শি-ইউনূস বৈঠক ২৮ মার্চ

   ১৬ মার্চ ২০২৫, ০৩:৫৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 প্রেস সচিব বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।

এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রেস সচিব।
 
শফিকুল আলম জানান, জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে না। এটা পুরোটাই হবে নিজস্ব প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের সবাই আমাদের সমর্থন দেয়ার কথা বলছেন। তবে এ সমর্থন আমরা নেবো কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।
 
তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে সিপিডির এই বক্তব্যের সঙ্গে আমরা একমত না। আমরা মনে করি, এতে আমাদের সুযোগ বাড়বে। চাঁদাবাজি, কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সম্মিলিত চেষ্টায় দ্রব্যমূল্য সহনীয় রাখা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক