• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অস্ত্র বিক্রির সময় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

   ১৬ মার্চ ২০২৫, ১১:২৭ এ.এম.

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদীতে অস্ত্র বিক্রীর সময় শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের থেকে দুটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবপুর উপজেলা আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান।

মনোহরদী থানা সূত্রে জানা যায়, একদোয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার ওসি আব্দুল জব্বারের নেতৃত্বে এসআই মেহেদী হাসান, শাহিনুর আলম, আবেদ আলীসহ সঙ্গীন ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। এসময় সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, আটককৃত দুজন সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে আসছিল। চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ