• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

   ১৪ মার্চ ২০২৫, ০৯:১২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। আমরা জনগণের সঙ্গে থাকি। বিদেশের দালালি করি না। এটা নাকি আমাদের অন্যায়-অপরাধ। আজকে কেউ কেউ বলছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু’র ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে। ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে। আসলে মিডিয়া ক্যু তো তাদের বিরুদ্ধেই হয় যাদেরকে মিডিয়া তৈরি করে। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি নয়।

শুক্রবার রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারিবারিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী।

হাবিব উন নবী সোহেল বলেন, বিএনপি রাজপথের দল। রাজপথেই যার জন্ম। আমাদের শিকড় এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কী মিডিয়া ক্যু করবেন? আমাদের বিরুদ্ধে ৫ জন মিলে ক্যু করবেন? কিন্তু আমরা একশজন নিয়ে দাঁড়াবো। মিডিয়ার ভাই-বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন। তারা দেখেছেন গত ১৫ বছরে আমাদের ওপর কী হয়েছে? আবারও লড়াই হবে। প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে। আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে ১০টি পাল্টা পোস্ট করা হবে। আমাদের সকল নেতাকর্মীকে বলবো সেদিকেও খেয়াল রাখবেন। আমরা তো কারও দালাল নই।

অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্বেচ্ছসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ সভাপতি নুরুজ্জামান সরদার, ডি জেড বিন হাসান বিন সোহাগ, দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদসহ রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, পরিবারবর্গ ও পল্লবী  এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী আহতদের পরিবার বর্গ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না