• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
লাগাতার হামলার হুমকির মধ্যেই ইরানে একসঙ্গে ১ হাজার বিয়ে পথকুকুর অপসারণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ডিএসসিসি আয়কর নথি জব্দের নির্দেশ পেলেন হারুন অর রশীদ ও শাহরিয়ার ১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স ‘রাগ করলা?’-ভাইরাল ট্রেন্ডে জনসচেতনতার বার্তা দিল ডিএসসিসি চাপে পাকিস্তান, নির্ভার বাংলাদেশ রেস্তোরাঁ-হোটেলে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প ও টয়লেট স্থাপন বাধ্যতামূলক ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী দেশব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংস্কার বিষয়ে মতামত দিয়েছে ৭টি দল

   ১৩ মার্চ ২০২৫, ১০:০৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত ৭টি দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মতামত দেওয়া সাতটি দল হলো এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম ও আমজনতার দল। 

জাতীয় ঐকমত্য কমিশন বিজ্ঞপ্তিতে জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ছক আকারে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। ৬ মার্চের মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত ৭টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গিয়েছে। 

এছাড়া ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
দেশব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী কাতার
বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী কাতার