• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

তামিমের আগ্রাসী সেঞ্চুরি

   ১২ মার্চ ২০২৫, ০৬:৫৩ পি.এম.

স্পোর্টস ডেস্ক

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আগের ম্যাচেই ১১২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেটি ছিল লিস্ট এ ক্রিকেটে তার ২৩তম সেঞ্চুরি। বুধবার আবারও আগ্রাসী সেঞ্চুরি করলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। এবার মোহামেডানের অধিনায়ক অপরাজিত রইলেন ৯৬ বলে ১০৫ রান করে।

তামিম তার ইনিংসে ৯টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ৪টি। দলও জয় পেল আগের ম্যাচের চেয়ে সহজভাবে। আগের ম্যাচে মোহামেডান জয় পেয়েছিল ৭ উইকেটে। আজ ১৮৭ রানে অলআউট হওয়া ব্রাদার্স ইউনিয়নকে মোহামেডান হারাল ৯ উইকেটে।

 প্রথমে ব্যাট করা তারকাহীন ব্রাদার্স ইউনিয়নের হয়ে হাফ সেঞ্চুরি করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৪৩ রান এসেছে ইমতিয়াস হোসাইনের ব্যাটে। এর বাইরে বিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন কেবল আইচ মোল্লা (৩২)। আগের ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনি। ৩টি উইকেট নেন পেসার আবু হায়দার রনি।

 ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ রানের মাথায়ই মেহেদী হাসান মিরাজকে হারায় মোহামেডান। তবে দলের আর কোনো বিপদ ঘটতে দেননি তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন। তামিমের সেঞ্চুরির পাশাপাশি অঙ্কন অপরাজিত থাকেন ৭৫ রানে। ৯৬ বলের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান তিনি। তাতে ৩২ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

 আজ হেরে গেছে আগের ম্যাচে ৪২২ রান করা নাঈম শেখদের প্রাইম ব্যাংক। ১৫২ রানে অলআউট হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। চার ম্যাচে তিন জয় পাওয়া রূপগঞ্জের পয়েন্ট এখন ৬। সমান জয়ে ৬ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দুইয়ে আবাহনী, তিনে মোহামেডান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার