• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

গাছ কাটার অপরাধে মামলা ও তদন্ত

গাছ কাটার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

   ১১ মার্চ ২০২৫, ১০:৪৬ এ.এম.

মোঃ কাওছার আহম্মেদ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চরযমুনা সংলগ্ন মাঝেরচরের সংরক্ষিত বনের গাছ কেটে বনভূমি দখল করে মাছের ঘেরের আয়তন বাড়ানো নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রমাণ লোপাট করতে মরিয়া হয়ে উঠেছে বনখেকো চক্রটি।

তবুও এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এসে অপরাধের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানান। ইতিমধ্যে গাছ কাটার অপরাধে অভিযুক্ত ঘের মালিক জুয়েল সিকদারকে আসামি করে আদালতে মামলা করেছে বন বিভাগ।

এর আগে গত ৭ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ‘সংরক্ষিত বনে বনখেকো চক্রের থাবা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে বন বিভাগের। তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পটুয়াখালী সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলামকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আমিতাভ বসু ও চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান।

গঠিত এই তদন্ত কমিটি রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন উপকূলীয় বন বিভাগের পটুয়াখালীর সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম।

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা কর্তৃক গঠিত তদন্ত কমিটি নিয়ে আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। আমরা বিভাগীয় বন কর্মকর্তার কাছে এবিষয়ের প্রতিবেদন দাখিল করবো।’

তিনি বলেন, ‘পরিদর্শনে দেখলাম তারা কিছু অনিয়ম করেছে। কিছু গাছ কাটার আলামত পেয়েছি। কিছু জায়গা সম্প্রসারণ করে ঘের বড় করেছে। ইতোমধ্যেই আদালতে এ বিষয়ে মামলা করা হয়েছে। বন রক্ষায় আমাদের টহল অব্যাহত আছে, ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আগামী দুইদিনের মধ্যে বনের ভেতরের বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছি।

এলাকার একাধিক লোক জানান, গাছ কাটার আলামত হিসেবে থাকা অবশিষ্ট গোঁড়া লুকাতে ঘেরের মধ্যে পানি প্রবেশ করিয়েছেন। কাটা গাছের টুকরো গায়েব করেছেন। যাতে তদন্ত কমিটি এসে গাছ কাটার কোন ধরণের আলামত না পায়। কিন্তু জুয়েল এতে ব্যর্থ হয়েছেন। তদন্ত কমিটির সামনে এখন সবকিছু পরিষ্কার। চরযমুনা গ্রামের বাসিন্দা মামুন মাঝি জানান, গাছ কাটা হয়েছে। বনের মধ্যে ঘেরের বাঁধ নির্মাণ করা হয়েছে। এসবকিছু দেখে গেছে তদন্ত কমিটি।

উপকূলীয় বন বিভাগের পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ‘সংবাদমাধ্যমে গাছ কেটে ভূমি দখলের সংবাদ ভাইরাল হওয়ার পর আমরা অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটির কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলা বিচারাধীন।’   

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার