• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জামায়াত আমিরের সঙ্গে সাবেক দুই মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ

   ১০ মার্চ ২০২৫, ১০:১১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার ১০ মার্চ তাদের সাক্ষাৎ হয় বলে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বিশেষ করে অগাস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।”

জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন।

উইলিয়াম বি মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। আর জন ড্যানিলোভিচ ২০০৭ থেকে ২০১১ সময়ে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক কাউন্সেলর এবং কিছুদিন ডেপুটি চিফ অব মিশন ছিলেন।

এর আগে বৃহস্পতিবার তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তার আগের দিন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক