• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিসিবির কেন্দ্রীয় চুক্তি

মাহমুদউল্লাহ রিয়াদের নাম প্রত্যাহার

   ১০ মার্চ ২০২৫, ০৭:৪৭ পি.এম.

স্পোর্টস প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবিকে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। সোমবার (১০ মার্চ) বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

মাহমুদউল্লাহ রিয়াদ নাম প্রত্যাহার করে নেয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি। যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। দুই ম্যাচ খেলে মুশফিকের পারফরম্যান্স ভালো ছিল না। এক ম্যাচ খেলে ব্যর্থ হন রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেই তাদের বিদায় বলার গুঞ্জন ছিল। তবে মুশফিক দেশে ফিরে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও রিয়াদ তেমন কিছুর ঘোষণা দেননি। জানা গেছে, টেস্ট ও টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও মাঠ থেকে ছাড়তে চান রিয়াদ। তাতে সমর্থন আছে বিসিবিরও। 

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার