• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ছাত্রদল

সাংগঠনিকভাবে হামলা করেছে বলিনি: সারজিস


প্রকাশ:  ৭ মার্চ ২০২৫, ০৯:০৮ পি.এম.
শেয়ার করুন 0
সাংগঠনিকভাবে হামলা করেছে বলিনি: সারজিস

 নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমি পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না, শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেয়া উচিত।

শুক্রবার ( মার্চ) বিকালে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুরো ছাত্রদল এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং সেটা আমি চলে আসার পর।

তিনি আরও বলেন, ‘সেখানে চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিল, তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা স্থানীয় দুষ্কৃতিকারী। ফলে ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া।

অন্যথায়, তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন দলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব সেটি প্রকাশ পায়’, বলেন তিনি।

সারজিস বলেন, ‘আমার স্পষ্ট অবস্থান, দায় কখনও পুরো বাংলাদেশ ছাত্রদলের ওপর না, বরং ব্যক্তি শাকিল, যিনি ছাত্রদলের পোস্টেড তার ওপর। ফলে ছাত্রদলের উচিত, সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া।

ভিওডি বাংলা/এম 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন