• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সরকার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: ইরান

   ৭ মার্চ ২০২৫, ০৮:১২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মাহে রমজানে অন্তর্বর্তীকালীন সরকার চাল ডাল সয়াবিন তেলসহ নিত্য পন্যের মূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগণ, শুধু বিলে বোঝা টানছে। বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দ্বায়িত্ব গ্রহণের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মূল্যবৃদ্ধি করেছে। রমজান উপলক্ষে নতুন করে সয়াবিনের সংকট সৃষ্টি করে কালোবাজারি সিন্ডিকেট জন দুর্ভোগ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার ৭ মার্চ দলীয় কার্যালয়ে পল্টন থানা লেবার পার্টির আলোচনা সভা ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

ইরান বলেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিণত হয়েছে। এক দিকে কৃষক ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে। আবার ভোক্তারা মধ্যসত্ব ভোগীদের কারণে চড়াদামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। 

পল্টন থানা লেবার পার্টির আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান,  মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, মহানগর লেবার পার্টির সহ সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডাঃ ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সহ সভাপতি মোঃ শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসনাত, মোঃ সাদ্দাম হোসেন, দক্ষিণের আহবায়ক রায়হান উদ্দিন সনি, পল্টন থানা লেবার পার্টির  সহ সভাপতি সৈয়দ মোঃ আব্দুল আজিজ, সৈয়দ মোঃ মিথুন প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক