• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রমে বাধা নেই


প্রকাশ:  ৫ মার্চ ২০২৫, ০৭:২০ পি.এম.
শেয়ার করুন 0
৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রমে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা পৃথক তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

ফলে বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বিএসইসির আইনজীবী।

বুধবার(৫ মার্চ) আদালতের আদেশের বিষয়টি আইনজীবীরা নিশ্চিত করেছেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত বছরের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

বিএসইসির ওই নিয়োগ আদেশের বৈধতা নিয়ে তিন কোম্পানির পক্ষে পৃথক তিনটি রিট করা হয়। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারির পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যক্রম স্থগিত করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বিএসইসি পৃথক তিনটি লিভ টু আপিল করেন।

আদালতে বিএসইসির পক্ষে সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান শুনানি করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা