• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সংস্কারের নামে কালক্ষেপন মেনে নিবে না জনগণ দ্রুত নির্বাচন দিন ডা. তাহের


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৭:১০ পি.এম.
শেয়ার করুন 0
সংস্কারের নামে কালক্ষেপন মেনে নিবে না জনগণ দ্রুত নির্বাচন দিন ডা. তাহের

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনসহ সকল সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। জনগণ মেনে নেবে না। চাঁদাবাজ, স্বৈরাচার সরকার, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আগামীতে ভোট না দেওয়ার জন্য জনগণকে আহ্বান করছি।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় দারুল আমান একাডেমির হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা, মামলা, গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোনো ষড়যন্ত্র কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী ও সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন