• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পরিবর্তনের জন্য

সেকেন্ড রিপাবলিক হওয়ার প্রয়োজন নেই : রুমিন ফারহানা


প্রকাশ:  ৪ মার্চ ২০২৫, ০১:০২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেন, ‘‘যখন তারা সংস্কারের কথা বলেছে, তখন কেউ বলেনি যে তারা গণতন্ত্র চায় না বা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না।

তারা বাকস্বাধীনতা চায়, লিখার, বলার, চিন্তা করার স্বাধীনতা চায়, এবং মানবাধিকার নিশ্চিত করতে চায়। তারা গুম, বিচারবহির্ভূত হত্যার মতো অপরাধগুলো বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায় এবং জনগণের মালিকানায় বিশ্বাস করে।’’ তিনি আরো বলেন, ‘‘বর্তমানে বাংলাদেশের সংবিধানে ভোটের অধিকার, বাকস্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন না হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, তেমনি দেশের মালিকানা জনগণের হাতে থাকা কথাও বলা হয়েছে। তাহলে পরিবর্তন আসলে কোথায় করতে চান?’’ 

তিনি আরো বলেন, ‘‘আমি ছয় মাস ধরে তাদের পর্যবেক্ষণ করে বুঝেছি, তারা তাদের কথা বাস্তবে পরিণত করতে চায়, যা খুব ভালো। কিন্তু এর জন্য সেকেন্ড রিপাবলিক হওয়ার প্রয়োজন নেই। যদি বাংলাদেশের রাজতন্ত্র থেকে গণতন্ত্রে যাওয়ার কথা থাকত বা কোন প্রকার সামাজিক পরিবর্তনের প্রয়োজন থাকত, তবে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা ভাবতে পারতাম।’’ 

এসময় তিনি প্রশ্ন করেন, ‘‘তাদের পিছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে?’’ এবং বলেন, ‘‘উদ্দেশ্য হল নির্বাচনকে আরেকটু দীর্ঘায়িত করা।’’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন