• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

   ৩ মার্চ ২০২৫, ০৬:৩৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

প্রায় চার বছর আগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা মাদক মামলায় ইশরাত রফিক ওরফে চিকিৎসক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ও বিশেষ দায়রা আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন।

ঈশিতার আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ জন্য আদালত তাঁকে খালাস দিয়েছেন।’

রায় ঘোষণার সময় চিকিৎসক ঈশিতা ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে সাংবাদিকদের জানান। ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে চিকিৎসক ঈশিতাকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান।

এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিকিৎসক ঈশিতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর হাইকোর্টে আপিল করেন তিনি। ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তাঁকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

১০০ ইয়াবা এবং পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধারের ঘটনায় ২০২১ সালের ২ আগস্ট শাহ আলী থানায় মামলাটি করেন র‍্যাব-৪ এর তৎকালীন ডিএডি খন্দকার মো. আমির আলী।

মামলাটি তদন্ত করে র‍্যাব-৪ এর উপপরিদর্শক মঈনুল হোসেন ওই বছরের ২০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ৯ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

উল্লেখ্য, ঈশিতাকে গ্রেপ্তারের ঘটনায় র‍্যাবের তিন কর্মকর্তা সাবেক স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আখতারুজ্জামান ও আইটি বিশেষজ্ঞ রাকিবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২৪ সেপ্টেম্বর মামলা দায়ের করেন ঈশিতা।

সেখানে অভিযোগ করা হয়, তাঁকে আটক করে ৬ দিন গুম করে রাখা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি