• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন পার্থ

   ৩ মার্চ ২০২৫, ০৪:০৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। গতকাল রোববার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি। বিকজ আমাদের কোনভাবেই ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর আওয়ামী লীগ কী করেছে। এবং কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে, কত গণতন্ত্র হত্যার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি। আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না। যদি ৫ আগস্ট না ঘটতো। আমি তো এখানে থাকতামই না। তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুঁড়ি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন।’

পার্থ বলেন, ‘যেহেতু উনি রাজনীতি করেন না। উনি তো বাইরে থেকে একজন স্পেক্টেটর হিসেবে দেখছেন। যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, কিভাবে কথা, বলছে ওই মিউচুয়াল রেস্পেক্টের জায়গায় চলে যাচ্ছে। যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি। আমরা যাই করি না করি, যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না। বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি। যে যার মত যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটাই বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে, সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয়। আমার মনে হয় উনি তাই বলেছেন। সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়েকশন থাকতে পারে। বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভ ভাবে দেখি। বিকজ গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই সেনাপ্রধানের একটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাঙ্খিত লক্ষ্যে আমরা না যেতে পারি, তো এটা আমাদেরও যেমন দায়-দায়িত্ব, এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব। সো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক