• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন মীর শাহে আলম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সম্প্রতি ‎‎জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৪ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গৃহীত প্রস্তাবের আলোকে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

‎‎কমিটিতে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য আনজুম আবেদীনকে সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সদস্য করা হয়েছে। এছাড়া কমিটিতে আরও কয়েকজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, পুলিশ প্রশাসন, সীমান্ত নিরাপত্তা, কারা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর সংসদীয় তদারকি, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

‎‎জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি কার্যকর হয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সাবেক বনমন্ত্রীর বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান