• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আপাতত বাতিল হচ্ছে না গাজী নজরুলের এমপি পদ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ আপাতত বাতিল হচ্ছে না। তাকে দল থেকে বহিষ্কার করলেও শুধু এই কারণেই তার সংসদ সদস্য পদ শূন্য হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা মানেই সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। এ বিষয়ে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার যদি বিষয়টি নির্বাচন কমিশনে পাঠান, তাহলে কমিশন উভয় পক্ষের বক্তব্য শুনে সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

নির্বাচন কমিশনার জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলত্যাগ বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে দল থেকে বহিষ্কারের কারণে কোনো সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এমন কোনো স্পষ্ট বিধান সংবিধানে নেই।

তিনি আরও বলেন, ‘সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং সংসদ সদস্য বিরোধ নির্ধারণ আইন অনুযায়ী, কোনো সদস্যের যোগ্যতা বা আসন শূন্য হওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন। এরপর কমিশন শুনানি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেবে। আইনে কমিশনের সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ রয়েছে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে অভ্যন্তরীণ তদন্ত শেষে ঘটনাটিকে ‘নৈতিক স্খলন’ আখ্যা দিয়ে গত ২১ জুলাই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। পরদিন দলটি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করার কথা জানায়।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রেস মিনিস্টার মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)। ছবি: সংগৃহীত
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার চয়নের পদত্যাগ
ছবি: সংগৃহীত
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
ঢাকার আশকোনা হজ অফিস। ফাইল ছবি
হজে যেতে ১৫ বছর বয়স বাধ্যতামূলক, নিবন্ধন ২৭ জুলাই