• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

   ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৪ পি.এম.

ক্রীড়া ডেস্ক 

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার।

চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল করাচিতে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচ দিয়েই নেতৃত্বের ইতি টানবেন বাটলার। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইংল্যান্ডের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছি আমি। দল ও আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। অন্য কেউ পরবর্তীতে বাজের (ম্যাককালাম) সঙ্গে কাজ করবে। এই টুর্নামেন্টটি আমার অধিনায়কত্বের জন্য ফলাফলের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছিল, এবং অবশ্যই দুটি হার এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা সম্ভবত আমার অধিনায়কত্বের পথকে শেষে পৌঁছে দিয়েছে। এটা লজ্জাজনক, আমি এর জন্য দুঃখিত। ম্যাককালাম যেহেতু কেবলই এসেছেন, আমি তাঁর সঙ্গে কাছাকাছি কাজ করার জন্য রোমাঞ্চিত ছিলাম এবং আশা করেছিলাম দ্রুত পরিবর্তন হবে যাতে দলকে সামনে এগিয়ে নেওয়া যায়, কিন্তু তা এমনভাবে কাজ করেনি।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান অবসর নেওয়ার পর ২০২২ সালের জুনে সাদা বলের দায়িত্ব পান বাটলার। তার নেতৃত্বেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কিন্তু এরপর খুব একটা ভালো সময় কাটায়নি তারা। ধরে রাখতে পারেনি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। সেবারও আফগানিস্তানের কাছে হেরেছিল তারা। আসর শেষ করে টেবিলের সাতে থেকে।

বাটলারে অধীনে ৪৪ ওয়ানডে খেলে ১৮ টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। বিপরীতে হেরেছে ২৫ ম্যাচে। টি-টোয়েন্টিতে অবশ্য তার সফলতার হার বেশি। ৫০ ম্যাচে ২২ টিতে হারলেও জয় এনে দিয়েছেন ২৬ ম্যাচে।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারে ইংল্যান্ড। তাদের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার