{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

রাবি প্রতিনিধি    ২১ জুলাই ২০২৬, ১০:০৫ এ.এম.
রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচির কারণে মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে রাজশাহী অভিমুখী ও রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত ট্রেনগুলোর চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেওয়ার পরও এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত টিটিই সুমনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাকে শিক্ষার্থীদের সামনে হাজির করার দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের একজন বলেন, এ ধরনের ঘটনার প্রতিবাদ না করলে ভবিষ্যতে সাধারণ যাত্রী কিংবা শিক্ষার্থীরাও একই ধরনের হয়রানির শিকার হতে পারেন। তবে রেল চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখও প্রকাশ করেন তারা।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা রেললাইন ছেড়ে যাবেন না।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি পরীক্ষার রেজাল্ট
পিছিয়ে গেল এসএসসির ফল প্রকাশের সময়
ফারহান ফাইয়াজ ও মুনজেরিন শহীদ। সংগৃহীত ছবি
তারা আমার সন্তান ফাইয়াজকে মেরে ফেলেছে
অধ্যাপক ড. নাজমুন নাহার। ছবি: সংগৃহীত
ঢাবির অধ্যাপক নাজমুন নাহার আর নেই