{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৭:৩০ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় গত বছরের ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হয়। এরপর একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের মাধ্যমে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে, গত ৯ জুলাই কমিশন মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত করার পক্ষে মত দেয়।

পিএসসির সেই পরামর্শের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ রোববার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ আব্দুল্লাহকে চাকরি থেকে বরখাস্তের আদেশ কার্যকর করেছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মঙ্গলবার দেশে ফিরবেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক
ছবি: সংগৃহীত
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
ছবি: সংগৃহীত
ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল