মেডিকেল অফিসার নিচ্ছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের জন্য মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অন্যান্য যোগ্যতা: ক্লিনিক্যাল জ্ঞান এবং রোগী ব্যবস্থাপনার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (গ্রীন রোড)
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৬
ভিওডি বাংলা/জা








মন্তব্য