{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

কেরানীগঞ্জে পৃথক অভিযানে চুরি-ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পৃথক দুটি অভিযানে কেরানীগঞ্জ থানার একটি চুরির মামলা ও জয়পুরহাটের পাঁচবিবি থানার একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শনিবার (১৮ জুলাই) র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানার একটি চুরি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রানা বেপারীকে (৩০) কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ ডিসেম্বর ভুক্তভোগী কবীর হোসেন সপরিবারে বাসার বাইরে গেলে পরদিন ফিরে দেখেন, বাসার গ্রিল কেটে নগদ ১২ লাখ টাকা, প্রায় ১৫ দশমিক ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় ১২ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে জয়পুরহাটের পাঁচবিবি থানার একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মাসুদ (৪৮) ও মো. সুমন মিয়াকে (৩৮) দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এএসপি তাপস কর্মকার আরও জানান, গত ৩ জানুয়ারি ভোরে পাঁচবিবি উপজেলার ‌‘মণ্ডল জুয়েলার্স’-এ ৬-৭ জনের একটি ডাকাত দল নাইট গার্ডকে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা, প্রায় ৩৫ ভরি সোনা ও ১৫০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচবিবি থানায় ডাকাতির মামলা হয়।

গ্রেপ্তাররের সময় দুই আসামির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এক হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১০ এর কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টার ডিএমপির অভিযানে ৪৬৩ গ্রেপ্তার, মামলা ৩৮
কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে আটক করে সিআইডি। ছবি: ভিওডি বাংলা
ভুয়া টিকিটের ফাঁদ, সিআইডির হাতে ধরা ফেসবুক অ্যাডমিন
ছবি: সংগৃহীত
তুরাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮