{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

ফেসবুক লাইভ চলাকালে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০১:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলা এলাকা থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতিকে উজ্জীবিত রাখতে ঢাবির বটতলা এলাকায় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড আইডি থেকে ফেসবুক লাইভ সম্প্রচার করছিলেন ব্যারিস্টার আরমান। এ অবস্থায় তার হাত থেকে মোবাইল ফোনটি চুরি হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোনটি চুরি হয়েছে। ঘটনার পরপরই ব্যারিস্টার আরমান আমাকে নিয়ে শাহবাগ থানায় যান। সেখানে জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এএসআই) জুয়েল মজুমদার বলেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম মোবাইল চুরির ঘটনায় থানা জিডি করেছেন। জিডি গ্রহণ করেন ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর লাবলু আহমেদ। জিডির দায়িত্ব দেওয়া হয় সাব ইন্সপেক্টর মো. তৌফিক হাসানকে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টার ডিএমপির অভিযানে ৪৬৩ গ্রেপ্তার, মামলা ৩৮
কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে আটক করে সিআইডি। ছবি: ভিওডি বাংলা
ভুয়া টিকিটের ফাঁদ, সিআইডির হাতে ধরা ফেসবুক অ্যাডমিন
ছবি: সংগৃহীত
তুরাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮