• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি

জয়হীন থাকল বাংলাদেশ-পাকিস্তান

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ পি.এম.

স্পোর্টস ডেস্ক

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে। শুধু একটি জয়ের আশায় আজ মাঠে নামতে চেয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। কিন্তু বেরসিক বৃষ্টি সেই আশা পূরণ হতে আর দিলো না। যদিও দুই দলের আজকের ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করায় এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থাকতে হলো বাংলাদেশ-পাকিস্তানকে।

বৃষ্টির জন্য গত মঙ্গলবার পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। একই পরিণতি হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচেও। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আসরে জয়হীন থাকতে হল স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এই আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্টই। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি। তবে বৃষ্টির সম্ভাবনা আছে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া বিভাগ। গুড়িগুড়ি বৃষ্টির তোড়টাও বেড়েছে আগের থেকে। তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। এগ্রুপ থেকে সেমিতে খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৯ বিশ্বকাপে। 

পাকিস্তানের মাঠে বাংলাদেশ আগে কখনোই জয় পায়নি। ১২ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই দুই দল প্রথমবার একে অন্যের মুখোমুখি হবার সুযোগ পেয়েছিল। কিন্তু বেরসিক বৃষ্টি দুই দলের লড়াই দেখতে দর্শকদের বঞ্চিত রাখলো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার