• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দায়িত্বে অবহেলা

এসআই-কনস্টেবলকে বরখাস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় মিরপুর, দারুসসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি।

থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এসময়েও সজাগ ও সতর্ক থাকে।

এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে।

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে।

থানাগুলো পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার প্রতিমন্ত্রীর
মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার প্রতিমন্ত্রীর
নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন-মৈত্রীতে গেলেন প্রধানমন্ত্রী
নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন-মৈত্রীতে গেলেন প্রধানমন্ত্রী