সাবেক সচিব জিয়াউল গ্রেপ্তার

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকান্ডের একটি মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন।
শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদালতসূত্র।
রাজধানীর কাফরুল থানায় দায়ের হওয়া মাহবুব হাসান মামুন হত্যা মামলায় গত ৯ জুলাই জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আব্দুল আলীম।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ন্যায় বিচারের স্বার্থে তাকে আসামি হিসাবে মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।
কারাগারে থাকায় আসামির উপস্থিতিতে আবেদন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।
মামলার বিবরণে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানার বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন। বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি করা। হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।
ভিওডি বাংলা/জা








মন্তব্য