• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘দ্য ওডিসি’

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০২:১২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলানের ছবি নিয়ে বিশ্বজোড়া দর্শকের আলাদা আগ্রহ থাকে। তারওপর ছবিটি নির্মিত হয়েছে গ্রিক মহাকাব্য থেকে। আবার এ ছবিতে আছেন হলিউডের একঝাঁক তারকা। এখানেই শেষ নয়, ‘দ্য ওডিসি’ হলো সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণকৃত পৃথিবীর প্রথম ছবি।

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর দিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে (১৭ জুলাই) তাদের সবগুলো শাখায় মুক্তি পাবে ‘দ্য ওডিসি’।

স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে শুরু হয়েছে প্রচারণা। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদের কাছ থেকেও জানা গেল, তাদের প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য ওডিসি’।

সোমবার (১৩ জুলাই) এক বার্তায় মেসবাহ বলেন, “ঢাকার বুকেই এবার নোলান ম্যাজিক! আর মাত্র চার দিন। এরপরই বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ‘ওপেনহেইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর বিশ্ব মুক্তির সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মহাকাব্য ‘দ্য ওডিসি’। নোলান সবসময়ই প্রযুক্তির নতুন ব্যবহারে বিশ্বাসী। তবে এবার তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন। চলচ্চিত্র ইতিহাসের প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ সিনেমাটির প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়।”

মুক্তির আগে যথাসময়ে স্টার সিনেপ্লেক্সে চালু হবে অগ্রিম টিকিট বিক্রি। স্টারের সঙ্গে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি চলবে কিনা, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ‘দ্য ওডিসি’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও, শার্লিজ থেরন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন নোলানের স্ত্রী এমা থমাস।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫০ কোটির পথে ‘আলফা’, তবু ফ্লপের শঙ্কা
ছবি: সংগৃহীত
কেভিন হার্টকে নিয়েই ব্রডওয়ের মঞ্চে উঠতে চান দ্য রক
ছবি: সংগৃহীত
১০০ কোটির রেকর্ড গড়ে সামান্থার আবেগঘন বার্তা