• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৮

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৯:১৯ পি.এম.
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৮
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন মারা গেছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ৯০ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৫০০ জন।

একই সময়ে নতুন করে ৮৭৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিওডি বাংলা
নগর স্বাস্থ্যসেবায় ‘আলো ক্লিনিক’ মডেলের ইতিবাচক প্রভাব
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না হলে লাইসেন্স বাতিল