টপ নিউজ
বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ০১:১১ পি.এম.

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের কার্যক্রম আজ রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হবে।
এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশন ১২ জুলাই রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন পুনরায় বসছে।
অধিবেশনে বাজেট-সংক্রান্ত কার্যসূচিসহ অন্যান্য নির্ধারিত কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য