• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ১১:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 

রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় বলে হয়, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

মহান জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ যাদের ওপর আইনি জুলুম চাপিয়ে দেয়া হয়েছিল, সেসময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।’

শোকবার্তায় আরও বলা হয়, ‘জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন। কোনো দিন আমরা জোর করেও তাকে কোনো ফি দিতে পারিনি। আমরা তার কাছে গভীর কৃতজ্ঞ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক
সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক
ছবি: সংগৃহীত
রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন