নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকার পর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়।
ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের দুর্দান্ত শটে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে নরওয়ে আবারো বল জালে জড়ালেও আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর রেফারি সেই গোলটি বাতিল করেন। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম।
এর আগে ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরে ইংল্যান্ড। দুর্দান্ত এক ফিনিশে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম।
শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে, যদিও তাতে কেইনকে ফাউল করা হয়েছিল কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই গিয়েছিল।
এর ঠিক পরে নরওয়ে ২-১ ব্যবধানেও এগিয়ে যেতে পারত। প্রতি আক্রমণে উঠে এসে ২ ভার্সেস ১ পরিস্থিতি তৈরি করেছিলেন আলেক্সান্ডার শরলথ, তার বামে ছিলেন হালান্ড। কিন্তু বক্সে ঢুকে তিনি দুটো টাচ বাড়তি নিলেন, এরপরই সামনে চলে এলেন দুই ইংলিশ ডিফেন্ডার, গোলটা আর করা হয়নি তার, নরওয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি।
ফলে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের গোলে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য